Nǐ Hǎo China Writing Award 2026
১. অংশগ্রহণের নিয়মাবলি
১. একজন অংশগ্রহণকারী নির্ধারিত তিনটি বিষয়ের থেকে একটি করে মোট তিনটি প্রবন্ধ জমা দিতে পারবেন। একাধিক প্রবন্ধের ক্ষেত্রে একজন শুধু একটি বিষয়ভিত্তিক প্রবন্ধের উপর পুরস্কার পাবেন।
২. জমাকৃত প্রবন্ধটি অবশ্যই কোনো স্বীকৃত গণমাধ্যমে প্রকাশিত হতে হবে।
৩. গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রবন্ধটি লেখকের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে শেয়ার করতে হবে।
৪. চূড়ান্ত মনোনয়নের সময় চীনে আপনার ছাত্রত্বের প্রমাণপত্র এবং স্নাতক হওয়ার প্রমাণপত্র নেয়া হতে পারে।
২. প্রবন্ধের ধরন
১. প্রতিবেদন, ফিচার, মতামত, কলামসহ সকল ধরনের গণমাধ্যমভিত্তিক লেখা গ্রহণযোগ্য।
২. প্রবন্ধটি তথ্যসমৃদ্ধ, বিশ্লেষণধর্মী এবং পাঠকবান্ধব হতে হবে।
৩. বিষয় নির্বাচন
অংশগ্রহণকারীরা নিম্নলিখিত তিনটি বিষয়ের থেকে একটি করে মোট তিনটি প্রবন্ধ বেছে নিতে পারবেন—
১. চীনের শাসন ও উন্নয়ন মডেল,
২. চীনের সাংস্কৃতিক পর্যটন ও প্রধান পর্যটন কেন্দ্রসমূহ,
৩. চীনে পড়াশোনা বা বসবাসের ব্যক্তিগত অভিজ্ঞতা।
৪. যোগ্যতা
১. যে সকল বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অথবা পূর্বে সেখানে অধ্যয়ন সম্পন্ন করেছেন, তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. আয়োজক সংস্থাগুলোর আয়োজক কমিটির কোনো সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
৩. কোনো অংশগ্রহণকারী তথ্য গোপন করলে বা ভুল/ভ্রান্ত তথ্য প্রদান করলে তাকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে।
৫. মূল্যায়ন প্রক্রিয়া
১. প্রবন্ধ মূল্যায়নের জন্য একটি জুরি বোর্ড গঠন করা হবে।
২. মূল্যায়নের প্রধান মানদণ্ডসমূহ—
• লেখার গুণগত মান ও উপস্থাপনার দক্ষতা
• বিশ্লেষণাত্মক গভীরতা ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি
• বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিকতা ও সামঞ্জস্য
• বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার প্রতিফলন
• চীন সম্পর্কে ইতিবাচক জনসচেতনতা বৃদ্ধিতে সম্ভাব্য অবদান
৬. সময়সীমা
৬ই এপ্রিল ২০২৬ তারিখ থেকে ১০ই জুন ২০২৬
যোগাযোগের করতে ইমেইল করুন: nihaochinawritingaward@gmail.com
আয়োজক-
বাংলাদেশে অবস্থিত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস,
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (www.abc-alumni.org), এবং
বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (www.bcysa.org)