BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

চীন বন্ধুসভার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

  • sabrina sultana liza (丽莎)
  • 1519 Views
  • Feb 25, 2022
Photo Credit: Google
  • Share

সাবরিনা সুলতানা লিজা: বছর ঘুরে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে একুশে ফেব্রুয়ারি। এই দিনটির সাথে জড়িয়ে রয়েছে হাজারো স্মৃতি হাজারো বেদনার ইতিহাস। ১৯৫২ সালে এই দিনটিতে এদেশের বীর সন্তানেরা তাদের মহত্ত্বের পরিচয় দিয়েছেন। নিজের জীবন দিয়ে আমাদের উপহার দিয়েছেন আমাদের মাতৃভাষা বাংলা। ভাষা দিবসের ৭০ বছর পূর্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চীন বন্ধুসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠাটি ভব মিটিং এর মাধ্যমে আয়োজন করা হয়। আলোচনা সভাটি কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়।

আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও চীন বন্ধুসভার যুগ্ম আহবায়ক নানজিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র আহনাফ তহমিদ আনন। পুরো অনুষ্ঠান জুড়ে অসাধারণ উপস্থাপনায় ছিলেন নিংশিয়া মেডিকেলের অধ্যয়নরত ছাত্র ও চীন বন্ধুসভার সদস্য প্রিন্স ঘোষ ও বাংলাদেশ ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশন এবং প্রথম আলো চীন বন্ধুসভার সদস্য  সাবরিনা লিজা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় জেংঝু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল আলম, পিকিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিশেষজ্ঞ এবং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এ্যালামনাই সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজমুস সাকিব, বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি ও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এ্যালামনাই এর যুগ্ম-সচিব এ.এ.এম. মুজাহিদ, চীন আন্তর্জাতিক বেতারের সাংবাদিক আলিমুল হক, জ্ঞানদীপ লার্নিং ইংলিশ এন্ড রিসার্চ এর শিক্ষক এবং গবেষক মোঃ শহিদুল ইসলাম, রিসার্চ সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ জালাল উদ্দীন।

বক্তারা সকলেই ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি ও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না এ্যালামনাই যুগ্ম-সচিব ডক্টর এ.এ.এম. মুজাহিদ বলেন, বাংলাভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি বলে আমি গর্বিত। বাংলাদেশ চায়না এ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজমুস সাকিব তার ব্রিটিশ কারিকুলামে পড়াকালীন বাংলা ভাষার প্রতি স্মৃতি বিজড়িত ঘটনা শেয়ার করেন।

জেংঝু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল আলম সরকার বলেন, আমি খুবই খুশি এবং গর্বিত সুদূর চীন থেকে বাংলা ভাষার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আলোচনার মনোমুগ্ধকর বিষয় ছিল চীন বন্ধুসভার বন্ধুদের একুশের কবিতা আবৃত্তি এবং গান। সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা হয়। 

সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন 

BCYSA/ Sagar Hossain

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

কভু ভুলনা

Next Post

SCUT ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফর এক্সেলেন্স এন্ড গুয়াংডং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আউটস্ট্যান্ডিং ফরেন স্টুডেন্ট স্কলারশিপ

Recent Post Popular Post
post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
China Lifestyle

Harbin Transforms into a Frozen Kingdom: A Complete Travel Guide to China’s Largest Snow Festival

February 20,2026

post
Others

চীনা নববর্ষ উদযাপন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজন।

February 17,2026

post
Scholarship News

বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ: কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৬-এর বিস্তারিত তথ্য

January 22,2026

post
Awards

চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম

January 22,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.