BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

BCYSA এর ৬ষ্ঠ কার্যনির্বাহী বোর্ড ২০২২-২৩ ঘোষণা

  • BCYSA News
  • 2518 Views
  • Sep 10, 2022
Photo Credit: BCYSA Team
  • Share

গত ১০ই সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার বেইজিং সময় বিকাল ৬টায় বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নব-নির্বাচিত এ কমিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাস হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দেবে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক জনাব মারুফ হাসান, সাধারণ সম্পাদক পদে পিএইচডি গবেষক জনাব খাইরুল ইসলাম এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে পিএইচডি গবেষক ও সহযোগী অধ্যাপক জনাব মোঃ বশির উদ্দিন খান।

সহ-সভাপতি পদে গাজী তৌফিক এজাজ, ইফতে খাইরুল হক ইমন, এ বি সিদ্দিক, ফারজানা ফাতিমা লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জান্নাতুল আরিফ, মোহাম্মদ সাব্বির আহমেদ, ফারহানা নাজনীন সূচি এবং আব্দুল্লাহ আল বারি ভুবন। 

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, মোঃ ওয়াহিদুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), মোঃ সাগর হোসেন (অফিস সম্পাদক),  সজীব খান (অর্থ সম্পাদক), মইন উদ্দিন হেলালি তৌহিদ (প্রকাশনা সম্পাদক), মাহবুবুর রহমান মিরাজ (প্রচার সম্পাদক), কাউসার আহমেদ (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), রবিন আহমেদ (শিক্ষা সম্পাদক), মাসুম বিল্লাহ (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নজরুল ইসলাম (মানবসম্পদ সম্পাদক), মোঃ মেহেদী হাসান মুন্না (সামাজিক যোগাযোগ সম্পাদক), মোহাম্মদ হাসান শাহরিয়ার (সমাজ কল্যাণ সম্পাদক), ফারজানা ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন মোহাম্মদ মনিরুজ্জামান, মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল বারি, মোঃ সাকিব উল্লাহ সৌরভ, মোহাম্মদ তানভীর আহমেদ হাসিব, মোহাম্মদ আদিল এবং কাওসার আহমেদ।  

নব নির্বাচিত সভাপতি জনাব মারুফ হাসান বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে ২০১৯-২০ সেশনে প্রথমবারের মতো কার্যনির্বাহী সদস্য ও ২০২০-২০২১ সেশনে সহ-সভাপতি এবং ২০২১-২২ সেশনে সভাপতি হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিসিওয়াইএসএ এর প্রকাশিত অনলাইন ম্যাগাজিন “মহাপ্রাচীর” এর সহ-সম্পাদক হিসেবে প্রথম সংখ্যা প্রকাশে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে চীনের উহানের হুয়াযং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের পিএইচডি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জনাব মারুফ ২০২০ সালে, একই বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে গত ২০২০-২০২১ সেশনে এক্সপার্ট টীমের প্রধান এবং ২০২১-২০২২ সেশনে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের পিএইচডি শিক্ষার্থী। ২০২০ সালে হুয়াইইন ইনস্টিটিউট অফ টেকনোলজি হতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ২০২২ সালে শানডং বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। 

এদিকে, গত ১৫ই জুলাই ২০২২ বিসিওয়াইএসএ এর ৬ষ্ঠ কার্যনির্বাহী বোর্ড ২০২২-২৩ এর অনলাইন আবেদন বিতরণ করা হয় এবং বিভিন্ন পদে মোট ১০০ টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে গত ৬ সেপ্টেম্বর ২০২২ বেইজিং সময় ৩ ঘটিকায় বাছাইকৃত প্রত্যেক প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হয়। নির্বাচন কমিশনের সর্বসম্মতিতে বিচার-বিশ্লেষণের পর যোগ্যতাসাপেক্ষে ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

২০২২-২৩ কার্যনির্বাহী বোর্ডের নির্বাচনে কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন, ড. মোহাম্মদ সাহাব উল হক, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা,  বিসিওয়াইএসএ, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ২০০৩-০৪; অধ্যাপক, রাজনৈতিক অধ্যয়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; ডক্টর এ এ এম মুজাহিদ, উপদেষ্টা, বিসিওয়াইএসএ ও প্রভাষক, ইইই বিভাগ, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স, সাংহাই, চীন; ডক্টর মুহম্মদ রাশেদুজ্জামান, উপদেষ্টা, বিসিওয়াইএসএ, সহযোগী অধ্যাপক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ঢাকা; ডক্টর মুহম্মদ আশরাফুল আলম, উপদেষ্টা, বিসিওয়াইএসএ ও সহযোগী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেঙঝু বিশ্ববিদ্যালয়, জেঙঝু, চীন; ডাঃ নাজমুস সাকিব, উপদেষ্টা, বিসিওয়াইএসএ, পিএইচডি শিক্ষার্থী, পিকিং বিশ্ববিদ্যালয়, বেইজিং, চীন, শিশু ও শ্বাসরোগ বিশেষজ্ঞ, পিকিং ইউনিভার্সিটি ফার্স্ট হসপিটাল।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যা

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত ফ্লাইট এমইউ-২০৩৬

Next Post

বাংলাদেশ-চীন সম্পর্কের বীজ বপণ করেছিলেন বঙ্গবন্ধু- চৌ এনলাই: চীনা কাউন্সিলর

Recent Post Popular Post
post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
China Lifestyle

Harbin Transforms into a Frozen Kingdom: A Complete Travel Guide to China’s Largest Snow Festival

February 20,2026

post
Others

চীনা নববর্ষ উদযাপন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজন।

February 17,2026

post
Scholarship News

বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ: কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৬-এর বিস্তারিত তথ্য

January 22,2026

post
Awards

চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম

January 22,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.