চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম
চীনে বসবাসরত বাংলাদেশি যুবক সরোয়ার আলম দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বেইজিংয়ের শুওনই জেলা কর্তৃপক্ষ তাকে ভলান্টিয়ার সার্ভিস বিশেষ সম্মাননা প্রদান করেছে।
২০০৪ সালে প্রথমবার চীন সফরের মাধ্যমে সরোয়ার আলমের সঙ্গে দেশটির সম্পর্কের সূচনা। পরবর্তীতে কর্মসূত্রে তিনি বেইজিংয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি “WE ARE FAMILY” আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দলের একজন সদস্য হিসেবে নিয়মিত সেবা কার্যক্রমে অংশ নিচ্ছেন। দ্বিভাষিক দক্ষতা ও আন্তরিক আচরণের মাধ্যমে সরোয়ার আলম স্থানীয় ও বিদেশি বাসিন্দাদের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন গড়ে তুলেছেন। কমিউনিটি সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তর্জাতিক প্রদর্শনী, পরিচ্ছন্নতা অভিযান ও মানবিক সহায়তা কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
স্বেচ্ছাসেবার বিষয়ে সরোয়ার আলম বলেন, “মানুষের জন্য ছোট ছোট কাজই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। এই কাজগুলো চীনে আমার জীবনকে আরও অর্থবহ করেছে।” বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সরোয়ার আলম তার মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ–চীন জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করছেন।
Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।