BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর ৯ম কার্যনির্বাহী বোর্ডের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন

  • BCYSA News Desk
  • 29 Views
  • Mar 10, 2026
Photo Credit: Collected
  • Share

গত ৭ মার্চ ২০২৬, শনিবার, বেইজিং সময় রাত ১০টায়, বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর ৯ম কার্যনির্বাহী বোর্ড (২০২৫–২৬)-এর দ্বিতীয় সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি সঞ্চালনা করেন বিসিওয়াইএসএ-এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি ডা. মো. মনিরুজ্জামান শিহাব।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিওয়াইএসএ-এর সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য ডা. এ. এ. এম. মুজাহিদ। তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও বক্তব্য সভাটিকে আরও অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক করে তোলে।


অধিবেশনের শুরুতে প্রত্যেক টিমের টিম লিডাররা বিগত দুই মাসে তাঁদের টিমের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও অন্যান্য টিমের কার্যক্রম নিয়ে উপস্থিত সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।


পরবর্তীতে ডা. এ. এ. এম. মুজাহিদ তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বিসিওয়াইএসএ-এর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং চীনের মেডিক্যাল ট্যুরিজম ও পর্যটন শিল্প বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে অর্জিত ঈর্ষণীয় সাফল্যের উদাহরণও তুলে ধরেন।


সবশেষে সভাপতি ডা. মো. মনিরুজ্জামান শিহাব সমাপনী বক্তব্যে গত দুই মাসে সংগঠনের সুন্দর কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিসিওয়াইএসএ-এর পথচলা আরও সুগম ও গতিশীল হয়েছে। ভবিষ্যতেও সকল চড়াই-উতরাই অতিক্রম করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিসিওয়াইএসএ-এর সফলতার ধারা অব্যাহত থাকবে—এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।





Raoha

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Next Post

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ

Recent Post Popular Post
post
Others

বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর ৯ম কার্যনির্বাহী বোর্ডের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন

March 09,2026

post
Scholarship News

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ

March 07,2026

post
Scholarship News

চীনের জিয়াংসু ইউনিভার্সিটি-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ

March 07,2026

post
Scholarship News

চীনের শাওশিং ইউনিভার্সিটি-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ

March 05,2026

post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.