BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন

  • Raoha Bin Mejba
  • 17 Views
  • Apr 20, 2026
Photo Credit: Collected
  • Share

কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত চীন সফর করছে। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি গত ১৭ এপ্রিল, শুক্রবার চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি) পরিদর্শন করে।

 

ইউএসটিসি চীনের মর্যাদাপূর্ণ C9 লিগের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যা বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিকভাবে সুপরিচিত। নেচার ইনডেক্স অনুযায়ী গবেষণায় এ প্রতিষ্ঠান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও টাইমস হায়ার এডুকেশন, কিউএসসহ বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত।

 

সফরের শুরুতে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা কেন্দ্রসমূহ পরিদর্শন করে এবং আধুনিক গবেষণা অবকাঠামো ও শিক্ষাব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করে। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশনের উদ্যোগে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আন্তর্জাতিক অফিসের প্রতিনিধিরা এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের শুরুতে অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশনের প্রেসিডেন্ট ওয়াং ইউমিং বাংলাদেশি  প্রতিনিধিদলকে ইউএসটিসিতে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমানে ইউএসটিসিতে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।

 

এরপর প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন; শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব। তিনি আরও জানান, বর্তমানে চীনে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ইউএসটিসির গবেষণা কার্যক্রম, একাডেমিক কাঠামো এবং বিশেষ উদ্যোগসমূহ তুলে ধরা হয়, যার মধ্যে ‘স্কুল অব গিফটেড ইয়ুথ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

পরে সংসদ সদস্য সাঈদ আল নোমান তাঁর বক্তব্যে চীনকে “বর্তমান বিশ্বের উদ্ভাবনের কেন্দ্র” হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান ও উদ্ভাবনী ধারণা ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন।

 

সংসদ সদস্য এবং বিএনপি-এর ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতায় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত। তিনি বাংলাদেশের শিক্ষা ও গবেষণা খাত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

 

এই প্রতিনিধিদলের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ডা. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, সানজিদা তুলি, আমানউল্লাহ আমানসহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ইউএসটিসিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রাওহা বিন মেজবা। তিনি বলেন, চীনকে সত্যিকার অর্থে জানতে হলে সরাসরি অভিজ্ঞতা অর্জন প্রয়োজন এবং ইউএসটিসি উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আশরাফুল ইসলাম রাকিব, আবদুল্লাহ আল আলিফ এবং তৌফিকুর রহমান বাংলাদেশের সাথে চীনের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তি আদান-প্রদানের বিষয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানের শেষে দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়। এই সফরকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





Raoha

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Next Post

Celebrating Pohela Boishakh in China: Sharing the Bangladeshi Cultural Festival on a Global Platform

Recent Post Popular Post
post
Bangladesh-China

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন

April 20,2026

post
Campus News

Celebrating Pohela Boishakh in China: Sharing the Bangladeshi Cultural Festival on a Global Platform

April 14,2026

post
Others

“ড্রিম বিগ, প্রিপেয়ার স্মার্ট” শীর্ষক ওয়েব সেমিনার অনুষ্ঠিত: শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিলেন ড. মো. বাহারুল ইসলাম

March 30,2026

post
China Lifestyle

চীনের নানজিং শহরে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

March 18,2026

post
Others

বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর ৯ম কার্যনির্বাহী বোর্ডের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন

March 09,2026

post
Scholarship News

চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ

March 07,2026

post
Scholarship News

চীনের জিয়াংসু ইউনিভার্সিটি-তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ

March 07,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Magazine

রয়েল বেঙ্গল টাইগার

August 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.