বেইজিংয়ে ডাকসু ও বিসিওয়াইএসএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বেইজিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BCYSA)-এর মধ্যে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চীনা দূতাবাসের আমন্ত্রণে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনের রাজধানী বেইজিং সফর করছেন। সফরকালে ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে BCYSA-এর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে BCYSA-এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি ডা. মো: মনিরুজ্জামান শিহাব, এক্সিকিউটিভ মেম্বার আবু বকর সিদ্দিক, মোহাম্মদ নাইম, এবং সিংহুয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাম্বাসেডর শাখাওয়াত সোহান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে BCYSA এবং ডাকসুর মধ্যে ভবিষ্যৎ যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে চীনে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিক্ষা ও গবেষণাভিত্তিক কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক ওয়েবিনার আয়োজনের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করে। এছাড়াও গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের জন্য সহায়ক উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা, যৌথ ওয়েবিনার আয়োজনের কৌশল এবং “চীনে উচ্চশিক্ষা” বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে যে, এই সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে ভবিষ্যতে ডাকসু এবং BCYSA যৌথভাবে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে সক্ষম হবে।
Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।