BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

বিসিওয়াইএসএ এর ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ ঘোষণা

  • 1323 Views
  • Nov 30, 2024
  • Share

৩০ নভেম্বর ২০২৪ রোজ শনিবার বেইজিং সময় বিকাল ৬:০০ টায় বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নব-নির্বাচিত এ কমিটি ২০২৪ সালের নভেম্বর মাস হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দিবেন। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক জনাব মোঃ জান্নাতুল আরিফ, সাধারণ সম্পাদক পদে পিএইচডি গবেষক জনাব ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব। 

সহ-সভাপতি পদে ড. এস এম মিনহাস, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন এবং উম্মে হাবিবা সাদিয়া নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন এন্ড্রু দাস শুভ্র, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আবু কাউসার, শুয়াইবা তাসনিম এবং মুস্তাফিজুর রহমান। 

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, নয়ন কুমার চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), রাওহা বিন মেজবা (অফিস সম্পাদক),  মোহাম্মদ আদিল (অর্থ সম্পাদক), কামরুজ্জামান (প্রকাশনা সম্পাদক), মিসবাহুল আমিন (প্রচার সম্পাদক), জি এম মাজহারুল ইসলাম (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), মোঃ রিজাউল করিম (শিক্ষা সম্পাদক), আবু বকর হায়াত অর্ণব (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), রিয়ান হাসান (মানবসম্পদ সম্পাদক), মাইশা মমতাজ (সামাজিক যোগাযোগ সম্পাদক), মোঃ সাইদুর রহমান (সমাজ কল্যাণ সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মোঃ রিসার আব্দুল্লাহ, মোহাম্মদ আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাঈমা আকতার , মোঃ নাঈম হাসান এবং মোঃ রিফাদ উজ জামান।

নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ জান্নাতুল আরিফ বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে ২০২২-২৩ সেশনে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২০২৩-২০২৪ সেশনে সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিসিওয়াইএসএ এর প্রকাশিত অনলাইন ম্যাগাজিন “মহাপ্রাচীর” এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনাব আরিফ বর্তমানে চীনের বেইজিংয়ের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট। 

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান (শিহাব) বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে গত ২০২২-২০২৩ সেশনের কার্যনির্বাহী সদস্য, ২০২৩-২০২৪ সেশনের সাংগঠনিক সম্পাদক ও নিউজ এন্ড পাবলিকেশন্স টীমের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের,  বো'আই হাসপাতাল ও চায়না রিহ্যাবিলিটেশন রিসার্স সেন্টারে নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। 

এদিকে, গত ১৫-ই সেপ্টেম্বর ২০২৪ বিসিওয়াইএসএ এর ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ এর অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয় এবং বিভিন্ন পদে মোট ১২১ টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে গত ২৮-ই সেপ্টেম্বর ও ৫ অক্টোবর ২০২৪ বাছাইকৃত প্রত্যেক প্রার্থীর দুই ধাপে সাক্ষাৎকার নেয়া হয়। নির্বাচন কমিশনের সর্বসম্মতিতে বিচার-বিশ্লেষণের পর যোগ্যতা সাপেক্ষে ২০২৪-২৫ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২০২৪-২৫ কার্যনির্বাহী বোর্ডের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, ড. মোহাম্মদ সাহাব উল হক, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা,  বিসিওয়াইএসএ, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ২০০৩-০৪; অধ্যাপক, রাজনৈতিক অধ্যয়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; ড. মিরাজ আহমেদ, অধ্যাপক, গুয়ান্তং ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, ড. এ এ এম মুজাহিদ, উপদেষ্টা, বিসিওয়াইএসএ ও প্রভাষক, ইইই বিভাগ, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স, সাংহাই, চীন; ডক্টর মুহম্মদ আশরাফুল আলম, উপদেষ্টা, বিসিওয়াইএসএ ও সহযোগী অধ্যাপক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, জেঙঝু বিশ্ববিদ্যালয়, জেঙঝু, চীন; মারুফ হাসান, পিএইচডি শিক্ষার্থী, হুয়াঝং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উহান, চীন।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশী পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হতে পারবেন।


বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

শীতের আগমন: সোনালি শরতে USTC এর মনোরম সাজ।

Next Post

চীন-বিদেশী ইয়ুথ ব্যবসায়ী লিডার ফোরাম ৫ নভেম্বর ২০২৪ তারিখে সাংহাই বিজনেস স্কুল এর ফেংপু ক্যাম্পাসে অনুষ্ঠিত

Recent Post Popular Post
post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
China Lifestyle

Harbin Transforms into a Frozen Kingdom: A Complete Travel Guide to China’s Largest Snow Festival

February 20,2026

post
Others

চীনা নববর্ষ উদযাপন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজন।

February 17,2026

post
Scholarship News

বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ: কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৬-এর বিস্তারিত তথ্য

January 22,2026

post
Awards

চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম

January 22,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.