BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

‘নি হাউ চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড পেলেন ৯ তরুণ লেখক

  • MOHAMMAD MANSUR ALAM JISAN
  • 24 Views
  • Aug 28, 2026
  • Share

বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করতে তরুণ লেখকরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং। তিনি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক অনেক পুরোনো ও গভীর, আর আগামী দিনে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।গত সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘নি হাউ চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড-২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে লি শাওপেং এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয়।চীন-বাংলাদেশ সম্পর্ক, দেশটির সংস্কৃতি এবং সেখানে নিজেদের পড়াশোনা ও জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা প্রবন্ধের ভিত্তিতে তিনটি বিভাগে মোট নয়জন তরুণ লেখককে এবার এই সম্মাননা দেওয়া হয়েছে।যেসব বিভাগে যারা পুরস্কৃত হলেন‘চীনের গভর্ন্যান্স ও উন্নয়ন মডেল’ বিভাগে প্রথম হয়েছেন মো. সৈকত হোসেন। দ্বিতীয় স্থান পেয়েছেন মোহাম্মদ সাইয়েদুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন এ কে এম কনক পারভেজ।‘চীনে শিক্ষা ও জীবন অভিজ্ঞতা’ বিভাগে সবার ওপরে ছিলেন বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মোহাম্মদ মনসুর আলম জিসান। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন মো. আবু কাওসার এবং তৃতীয় হয়েছেন মো. মনজুরুল হাসান।‘চীনের সংস্কৃতি, পর্যটন ও প্রধান পর্যটন গন্তব্য’ বিভাগে নিজেদের ভ্রমণ-অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রথম হয়েছেন মো. তালেবুর ইসলাম। দ্বিতীয় হয়েছেন আফিফা ইবনাত লামিয়া এবং তৃতীয় স্থান পেয়েছেন মোহাম্মদ শোয়াইব।চলতি বছরের ৬ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা উন্মুক্ত ছিল। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা শেখা শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত মোট ৫১টি লেখা জমা পড়ে প্রতিযোগিতায়, যেগুলো যাচাই-বাছাই শেষে তিনটি বিভাগে বিজয়ী বাছাই করা হয়।লেখাগুলো মূল্যায়নের জন্য গঠিত তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক মো. মফিজুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বশির উদ্দিন খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ইমশিয়াত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাবকার সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. মো. আবু কাউসার স্বপন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অ্যাবকার সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক, তাকে সহযোগিতা করেন সংগঠনের সমাজসেবা সম্পাদক জান্নাতুন নাহার।সহ-আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান। বিজয়ীদের পক্ষ থেকে অনুভূতি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কনক পারভেজ।সভাপতির বক্তব্যে অধ্যাপক মাইনুল ইসলাম এই প্রতিযোগিতার তাৎপর্য এবং তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মিরাজ আহমেদ, একই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক সওদাগর মেজবাহ আলম, অ্যাবকার যুগ্ম সম্পাদক মারুফ হাসান, বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) অফিস সম্পাদক মোহাম্মাদ আদিল এবং সংগঠনটির সাবেক সভাপতি ড. জান্নাতুল আরিফসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা।

লেখকঃ মনসুর আলম জিসান

Adil

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

“নি হাউ চায়না” রাইটিং অ্যাওয়ার্ড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত তরুণ প্রজন্মের লেখকরা বাংলাদেশ-চীন সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Next Post

১৫ সেপ্টেম্বর থেকে চীনে নতুন এক্সিট-এনট্রি বিধিমালা: ভুয়া তথ্য, নথি ও মধ্যস্থতাকারীদের ওপর বাড়ছে নজরদারি

Recent Post Popular Post
post
Bangladesh-China

“নি হাউ চায়না” রাইটিং অ্যাওয়ার্ড ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত তরুণ প্রজন্মের লেখকরা বাংলাদেশ-চীন সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা

August 28,2026

post
Bangladesh-China

‘নি হাউ চায়না’ রাইটিং অ্যাওয়ার্ড পেলেন ৯ তরুণ লেখক

August 28,2026

post
China Lifestyle

১৫ সেপ্টেম্বর থেকে চীনে নতুন এক্সিট-এনট্রি বিধিমালা: ভুয়া তথ্য, নথি ও মধ্যস্থতাকারীদের ওপর বাড়ছে নজরদারি

August 19,2026

post
Campus News

নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অবদান

August 19,2026

post
Bangladesh-China

পর্যবেক্ষক সদস্য হিসেবে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (WAICO)-তে যোগ দিচ্ছে বাংলাদেশ

August 02,2026

post
Others

জলাবদ্ধতার সংকট থেকে উত্তরণে ঢাকা–চট্টগ্রামের জন্য চায়নার ঝেংঝৌ শহরের মডেলের প্রাসঙ্গিকতা

July 28,2026

post
Bangladesh-China

ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক

June 26,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Campus News

International Cultural Festival at North China Electric Power University

July 13,2024

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Scholarship News

Navigating the USTC Admission Journey: A Step-by-Step Guide for Aspiring Students

February 05,2025

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.