BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

বিসিওয়াইএসএ ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ এর তৃতীয় অধিবেশন সম্পন্ন।

  • BCYSA News Desk
  • 924 Views
  • Feb 25, 2025
Photo Credit: Collected
  • Share

গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ রোজ রবিবার, বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) ৮ম কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অধিবেশনটি সঞ্চালন করেন বিসিওয়াইএসএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব। অধিবেশনে উপস্থিত ছিলেন বিসিওয়াইএসএর সভাপতি জনাব মোহাম্মদ জান্নাতুল আরিফ, সর্বমোট নয়টি টিমের টিম লিডারবৃন্দ সহ কার্যনির্বাহী বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ। এবারের অধিবেশনের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল বিসিওয়াইএসএ এর ফেসবুক গ্রুপ, টিম ভিত্তিক ওয়েবিনার, বিসিওয়াইএসএ ঈদ পরবর্তী অনলাইন আড্ডা এবং অন্যান্য বিষয়। আলোচনার শুরুতেই প্রতিটি টিমের টিম লিডারবৃন্দ নিজ নিজ টিমের পক্ষ থেকে বর্তমান চলমান বিভিন্ন কাজের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা ব্যক্ত করেছেন।


উক্ত অধিবেশনে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম সচল রাখার জন্য সর্বসম্মতিক্রমে আরেকটি ফেসবুক পেজ খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, প্রতিটি টিম থেকে বিভিন্ন ধরনের ওয়েবিনার আয়োজনের পরিকল্পনা প্রদান করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- চীনে ক্যারিয়ার গঠন বিষয়ক ওয়েবিনার, গবেষণা বিষয়ক ওয়েবিনার, উদ্যোক্তা বিষয়ক ওয়েবিনার ইত্যাদি। শুধু তাই নয়, অনলাইন প্ল্যাটফর্মে বিসিওয়াইএসএ এর প্রচারণা কীভাবে ত্বরান্বিত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।


অধিবেশনে সকল টিম লিডারদের বক্তব্য শেষে কার্যনির্বাহী বোর্ডের অন্য সদস্যবৃন্দের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে। ঈদ পরবর্তী অনলাইন এবং অফলাইন আড্ডা কীভাবে সংঘটিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আয়োজিত কম্পিটিশনের সফলতা এবং মহাপ্রাচীর ম্যাগাজিনে অবদান রাখায় সকলকে অভিবাদন জানানো হয়েছে। সকলের প্রচেষ্টায় বিসিওয়াইএসএর পথচলা সুগম এবং সুন্দর হয়েছে। সবশেষে, ভবিষ্যতেও সকল চড়াই-উতরাই পেরিয়ে সকলের সমন্বিত ঐকান্তিক প্রচেষ্টায় বিসিওয়াইএসএ-এর সফলতার ধারা অব্যাহত থাকবে, এমন আশাবাদ ব্যক্ত করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।


Arif/Raoha

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

বেইজিংয়ে বিদেশি পর্যটকদের নির্বিঘ্নে লেনদেনের নতুন মাইলফলক

Next Post

বেইজিং এর পাঞ্জাবি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো "পিকিং বিশ্ববিদ্যালয়" কর্তৃক আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে রবীন্দ্রসংগীত ও আলোচনা সভা।

Recent Post Popular Post
post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
China Lifestyle

Harbin Transforms into a Frozen Kingdom: A Complete Travel Guide to China’s Largest Snow Festival

February 20,2026

post
Others

চীনা নববর্ষ উদযাপন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজন।

February 17,2026

post
Scholarship News

বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ: কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৬-এর বিস্তারিত তথ্য

January 22,2026

post
Awards

চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম

January 22,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.