BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শিহাব ও আমিরুল

  • BCYSA News Desk
  • 801 Views
  • Dec 15, 2025
Photo Credit: Collected
  • Share

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট  অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) বার্ষিক সদস্য সম্মেলনে এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।  আজ ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বেইজিং সময় রাত ৯টায় উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বিসিওয়াইএসএ এর সভাপতি জান্নাতুল আরিফ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর সন্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। 


এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন ঢাকায় গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর জনাব লি শাওপেং। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ড. মোঃ সাহাবুল হক, অধ্যাপক, রাজনীতি অধ্যয়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড. মিরাজ আহমেদ, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, গুয়ান্তং ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, ড. এ এ এম মুজাহিদ, সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল অনুষদ, সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সস, ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক, সভাপতি, চায়না হেলথ লিঙ্ক, বেইজিং; সিয়া দাওজিং, ঢাকায় গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের কালচারাল বিভাগের তৃতীয় সেক্রেটারি, ও লিন হাই, সহ-সভাপতি, চায়না এন্টারপ্রাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সহ-সভাপতি হুয়াওয়ে বাংলাদেশ।


নব-নির্বাচিত এ কমিটি ২০২৫ সাল হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দিবেন। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক জনাব ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আমিরুল ইসলাম।


এছাড়াও সহ-সভাপতি পদে ড. এস এম মিনহাজ, শিমুল চন্দ্র সরকার, এন্ড্রু দাস শুভ্র, সুয়াইবিয়া তাসনিম এবং মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রাওহা বিন মেজবা, নয়ন কুমার চৌধুরী, মিসবাহুল আমিন, মোঃ এন্তেখাব রহমান গালিব এবং শাহানাজ রহমান। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, কামরুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আদিল (অফিস সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (অর্থ সম্পাদক), আব্দুল্লাহ আল তানিম (প্রকাশনা সম্পাদক), কৃষ্ণ সরকার দীপু (প্রচার সম্পাদক), মাহবুবুর রহমান মিরাজ (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), গাজী মোহাম্মদ ইসমাইল (শিক্ষা সম্পাদক), ইসলাম রামাদুল (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নাঈমা আকতার (মানবসম্পদ সম্পাদক), ডাঃ তোকির হোসাইন মিমো (সামাজিক যোগাযোগ সম্পাদক), মোঃ সাইদুর রহমান (সমাজ কল্যাণ সম্পাদক), মিসেস মাসুমা মমতাজ মীম (সাংস্কৃতিক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন সাইদ পারভেজ, জিনিয়া আফরিন, মোঃ আবু বক্কর সিদ্দিক, আলমাস ফারহান অর্ণব, মোঃ নাইম, মোঃ ইসরাফিল হোসাইন, এবং মোহাম্মদ মানসুর আলম।  


বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিওয়াইএসএ এর কার্যনির্বাহী সদস্য ডা. আব্দুল্লাহ আল তামীম। বিসিওয়াইএসএ এর সাধারণ সম্পাদক জনাব ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব স্বাগত বক্তব্য দেন এবং গত এক বছরের কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টারি পরিবেশন করেন। এরপর সন্মানিত বিশেষ অতিথিবৃন্দ লিন হাই, সিয়া দাওজিং, ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক বক্তব্য রাখেন, এরপর বিসিওয়াইএসএ এর সাবেক সভাপতি ও উপদেষ্টা ড. এ এ এম মুজাহিদ, ২০২৪-২৫ এর কার্যনির্বাহী বোর্ড সদস্যদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করেন, বিশেষ অতিথি ও বিসিওয়াইএসএ এর উপদেষ্টা ড. মিরাজ আহমেদ বিসিওয়াইএসএ ২০২৪-২৫ এর কার্যনির্বাহী বোর্ড সদস্যদের কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিসিওয়াইএসএ এর সদস্যদ বৃন্দ এই ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 


তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ড. মোহাম্মদ সাহাবুল হক এবং বিসিওয়াইএসএ এর নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব লি শাওপেং তার বক্তব্যে চায়নায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিসিওয়াইএসএ এর বিভিন্ন কার্জকর্ম এর প্রশংসা করেন ও ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে বিসিওয়াইএসএ এর সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিসিওয়াইএসএ এর সদস্যদের বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বিসিওয়াইএসএ এর নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান, এবং সাংগঠনিক কার্যাবলীর প্রশংসা করেন এবং চীনে অবস্থিত বাংলাদেশে শিক্ষার্থী ও কমিউনিটি এবং চীন বাংলাদেশের সংস্কৃতিক সেতুবন্ধনের জন্য বিসিওয়াইএসএ যে কাজ করে যাচ্ছে তার প্রশংসা করেন ও তা যেন ভবিষ্যতেও অব্যাহত রাখে সেই আশা ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে সভাপতি জান্নাতুল আরিফ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি এবং সদস্যদের ধন্যবাদ জানান এবং বিসিওয়াইএসএ কে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নে বিসিওয়াইএসএ যাতে ভবিষ্যতেও কাজ করে যেতে পারে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।


উল্লেখ্য যে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশী পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হতে পারবেন।







Arif/Raoha

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

ঝেনজু ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক গালা নাইট: বিশ্ব সংস্কৃতির মেলবন্ধনে মুখর ক্যাম্পাস

Next Post

নীরব শহর, করুণ স্মৃতি: নানজিংয়ে জাতীয় স্মরণ দিবসের অনুষ্ঠান

Recent Post Popular Post
post
Bangladesh-China

হাইড্রোজেনে যুক্ত হচ্ছে দুই দেশ: বাংলাদেশের শিক্ষার্থী ও চীনা সহপাঠীদের হাত ধরে বদলে যাচ্ছে সবুজ জ্বালানির ভবিষ্যৎ

May 28,2026

post
Campus News

হারবিন মেডিকেল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী জমকালো “Sports Meet 2026” অনুষ্ঠিত

May 22,2026

post
Campus News

The Fifth Academic Forum of Chinese and Foreign Students and China-Russia Medical Education Sharing Conference of HMU was successfully held

May 21,2026

post
Bangladesh-China

বেইজিংয়ে ডাকসু ও বিসিওয়াইএসএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

May 20,2026

post
Others

চীন দ্রুত এগিয়ে চলছে: আগামী দশকে বিশ্বের শীর্ষ অর্থনীতি হওয়ার পথে দেশটি

May 20,2026

post
Others

প্রেসিডেন্ট সি–ট্রাম্প বৈঠকে কৌশলগত স্থিতিশীলতা ও ব্যবসায়িক সহযোগিতার নতুন বার্তা

May 16,2026

post
China Lifestyle

অনলাইনে চীনে আগমন কার্ড (Arrival Card) জমা দেওয়ার পদ্ধতি

May 13,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Magazine

রয়েল বেঙ্গল টাইগার

August 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.