BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  • Bangladesh-China
  • Literature
  • Campus News
  • China Lifestyle
  • Awards
  • Magazine
  • Others
  • Scholarship News
  1. Home
  2. News
  3. News Details

BCYSA বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমির যাত্রা শুরু

  • 1028 Views
  • Sep 26, 2020
Photo Credit:
  • Share

BCYSA NEWS DESK: সম্প্রতি বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন "বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি" নামক একটি অ-বাণিজ্যিক এবং অলাভজনক অনলাইন প্রশিক্ষণ একাডেমি চালু করতে যাচ্ছে। যেখানে সম্পূর্ণরূপে মাতৃভাষা বাংলায় কোর্স পরিচালনা করা হবে।

ট্রেনিং একাডেমির পরিচালনায় আছেন, পরিচালক ডক্টর কিশোর কুমার বিশ্বাস (উপদেষ্টা, BCYSA এবং পরিচালক, হুয়াওয়ে গ্লোবাল ট্রেনিং সেন্টার, চীন) ও সেক্রেটারি  ডাঃ মাহজাবিন তাবাসসুম (এমবিবিএস, সুঝৌ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এডভাইজর, সাংহাই টংটা কোম্পানি)।

চীনে অধ্যয়নত শিক্ষার্থী কিংবা পূর্বে চীনে অধ্যয়নরত ছিলেন, তারা এই প্রশিক্ষণ সেশনে অংশগ্রহন করতে পারবেন। মূলত শিক্ষার্থীদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে সংগঠনের এই আয়োজন। BCYSA বিশ্বাস করে, এই অনলাইন প্রশিক্ষণ একাডেমি একজন মানসম্মত একাডেমিক স্কলার, ভালো উদ্যোক্তা এবং সার্বিক দিক দিয়ে দক্ষ হওয়ার পথ আরও সহজ করে দেবে। প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে থাকবে চীনা ভাষা এবং সংস্কৃতি, সাংবাদিকতা, একাডেমিক গবেষণা পদ্ধতি, গবেষণাপত্র প্রকাশের গাইড লাইন, জব হান্টিং, উদ্যোক্তা তৈরি, চীনে ব্যবসায়ের সুযোগ, ফটোগ্রাফি ইত্যাদি। সুতরাং একথা স্পষ্ট যে, প্রশিক্ষণ একাডেমি একাডেমিক এবং পেশাদার উভয়েই গুরুত্বের সাথে দেখছে।

প্রথমত BCYSA এর প্রশিক্ষণ সেশন এবং ওয়েবিনারগুলি শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা বাড়াতে সহায়তা করবে, যেমন একাডেমিক অসুবিধা, গবেষণাপত্র পরিচালনা, গবেষণা নিবন্ধ প্রকাশ এবং আরও নানাবিধ একাডেমিক কার্যকলাপ।

এরপর একটি দক্ষ জনশক্তি তৈরি এবং চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে BCYSA বিভিন্ন ক্ষেত্রে শীর্ষস্থানীয় পেশাদারদের আমন্ত্রণ জানাবে, যারা শিক্ষার্থীদের গাইড করার পাশাপাশি তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। উল্লেখ্য, ট্রেনিং সেশনগুলো মূলত চাইনিজ পাবলিক ছুটির দিন কিংবা দীর্ঘ হলে শীত কিংবা গ্রীষ্মকালীন ছুটিতে সম্পন্ন হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন ট্রেনিং একাডেমির ওয়েব পেইজে।

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে

BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।

Prev Post

সায়েন্টিফিক পেপারের সংখ্যার দিক দিয়ে আমেরিকাকে টপকালো চীন

Next Post

লিয়ানইয়ুনগাং এ একদিন

Recent Post Popular Post
post
Scholarship News

হুয়াংশান বিশ্ববিদ্যালয়: চীনে হসপিটালিটি ম্যানেজমেন্ট ও চীনা ভাষা শিক্ষার জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

February 23,2026

post
Bangladesh-China

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ABCA এবং BCYSA এর যৌথ উদ্যোগে বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত

February 23,2026

post
Scholarship News

গুইঝো বিশ্ববিদ্যালয়: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়

February 20,2026

post
China Lifestyle

Harbin Transforms into a Frozen Kingdom: A Complete Travel Guide to China’s Largest Snow Festival

February 20,2026

post
Others

চীনা নববর্ষ উদযাপন: চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের আনন্দঘন আয়োজন।

February 17,2026

post
Scholarship News

বাংলাদেশি শিক্ষার্থীদের মেডিকেল উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ: কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৬-এর বিস্তারিত তথ্য

January 22,2026

post
Awards

চীনে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি সরোয়ার আলম

January 22,2026

post
Others

কোন বিমানে কত কেজি মালামাল নিতে পারবেন?

February 27,2020

post
Bangladesh-China

শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

August 27,2022

post
Others

চায়নিজ কুসংস্কার | 中国迷信(zhong guo mi xin)

August 20,2021

post
Others

এক সামিয়ানা

March 18,2021

post
Literature

অদম্য আমার বাবা

June 21,2020

post
Others

খোদার তুষ্টি

April 27,2020

post
Literature

সঠিক কথা

July 01,2022

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2026   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.